• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ

আরিফুজ্জামান (সাগর) , সহ সম্পাদক / ২৫৯ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রনি (২৯), ২। মোঃ হুমায়ুন কবির (২৫) ও ৩। মোঃ আনোয়ার (৪০) । এ সময় তাদের হেফাজত হতে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৭:০০ ঘটিকায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রবেশ গেইটের উত্তর পার্শ্বে ফুটপাতে পাকা রাস্তার উপর হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

শাহবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রবেশ গেইটের উত্তর পার্শ্বে ফুটপাতের পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশে প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে থানার টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উক্ত তিনজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা আরো কয়েকজন দুষ্কৃতকারী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

 

প্রাপ্ত তথ্য সম্পর্কে শাহবাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। সোহরাওয়ার্দী উদ্যানের উক্ত এলাকায় তারা ডাকাতির উদ্দেশে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

——-

আরিফুজ্জামান (সাগর)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/