• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নাজিরপুরে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির দায়ে কারাদণ্ড জরিমানা

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ২২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

 

 

পিরোজপুরের নাজিরপুরে নিবন্ধন বিহীনভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে অভিযোগে মো. আলমগীর হোসেন শেখ (৫৪) ও মো. লোকমান হোসেন (৫৮) নামের দুই ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে দুই প্রতিষ্ঠানকে ৬০ টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের মাধ্যমে।

গতকাল রাতে উপজেলার সদর ইউনিয়নের সাতকাছেমিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন মোবাইল কোট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।

মোবাইল কোট সূত্রে জানা যায়, ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ৮ ধারার অপরাধে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে সার ব্যবসা পরিচালনাকারী মো. আলমগীর হোসেনের দোকান থেকে ১,৬৩৫ কেজি ও মো. লোকমান হোসেনের দোকান থেকে ৬০০ কেজি মোট ২,২৩৫ কেজি বিভিন্ন ধরণের সার জব্দ করা হয়।

এ ছাড়া ব্যবসায়ী মো. আলমগীর হোসেন ও মো. লোকমান হোসেনকে নাজিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. আলমগীর হোসেন উপজেলার সাতকাছিমিয়া গ্রামের নবির উদ্দিন শেখ ও মো. লোকমান হোসেন একই এলাকার আ. জলিলের ছেলে।

অভিযানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ এর ৮ ধারার অপরাধে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও আলাদা আলাদা মামলায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তাদের দোকান ২,২৩৫ কেজি বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয়ের করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/