• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৩

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার / ২৭৯ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

 

 

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাদশা পাইওনিয়ার কোম্পানির তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮ টায় শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে উর্মি আক্তার (২০), একই জেলার নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম(৩২) এবং বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)

মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান,নিহত তিন নারী সকালে একটি টমটম দিয়ে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিল।ওই সময় ঘন কুয়াশার কারণে অজ্ঞাত একটি গাড়ি তাদের বহন করা টমটমে ধাক্কা দিলে টমটম উল্টে দুমড়ে মুচড়ে গিয়ে তিন নারী প্রাণ হারান।নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে। ঘটনার পর কারখানার শ্রমিক ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে।পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/