• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কুইজ প্রতিযোগিতা

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ২৭০ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার

পিরোজপুরের বসুন্ধরা গ্রুপের শুভসংঘ জেলার শাখার উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম।
এতে ওই প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান পর্ব বেশ আনন্দের সঙ্গে উপভোগ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম বলেন, শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করায় শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেশি বেশি এমন ধরনের আয়োজন করলে শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশ ঘটবে। আশাকরি কালের কণ্ঠ শুভসংঘ আগামীতে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। প্রতিযোগিতামূলক লেখাপড়ায় মনোযোগী হবে।
কালের কণ্ঠ জেলা প্রতিনিধি শিরিনা আফরোজের সঞ্চালনায় ও জেলা উদীচীর সভাপতির সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন- বিশেষ অতিথি মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন- শুভসংঘের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মশিউর রহমান রাহাত, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক শেখ ইরাণী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শুভসংঘের সাংগঠনিক কর্মকর্তা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/