• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কাউখালীতে কৃষকলীগ নেতাসহ ০৭ জন গ্রেপ্তার

মো. শামীম হোসাইন / ২২৯ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার

পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি কৃষকলীগ নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আসামিরা হলেন, উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি নাশকতার মামলার আসামি বাশুরি গ্রামের তোফাজ্জল কাজীর ছেলে মনির হোসেন কাজী (৫৩), রঘুনাথপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিব হোসেন হৃদয় (২৩), সদর ইউনিয়নের উজিয়াল খান গ্রামের উত্তম মৃধার ছেলে আবীর মৃধা (২২), সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের আজিজ খানের ছেলে মাহফুজ খান (২২), একই এলাকার খাইরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব (২০) ও অনিল দেবনাথের ছেলে বাধন দেবনাথ(১৯)।
কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, শনিবার রাতে বিভিন্ন অপরাধের অভিযোগে পৃথক স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/