• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মো. শামীম হোসাইন / ২৩৩ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

মো. শামীম হোসাইন, পিরোজপূর

বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।
রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুর শহরের শেখ পাড়ার তার বাবার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর সদর থানার ওসি মো. আব্দুস সোবহান।
গ্রেপ্তারকৃত রেজাউল করিম খান (৩১) পিরোজপুর সদর উপজেলার কালিকাঠি গ্রামের আমীর আলী খানের ছেলে। তিনি ২০১২ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৪ এপ্রিল রাতে মাহফিল থেকে ফেরার পথে রেজাউল এবং সহযোগীরা তার‌ই আপন ফুপাতো ভাই ফিরোজ মাঝিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। রেজাউলের কাছে ফিরোজের বোনকে বিয়ে দিতে না চাওয়ার জেরে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঘটনার পরের দিন ফিরোজের মা নাসিমা বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পরে ২০১৭ সালের ৩১ জুলাই পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান ফিরোজসহ আরও ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ফিরোজের মা রেকসোনাসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তবে মামলার রায় ঘোষণার আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিল রেজাউল।
পিরোজপুর সদর থানার ওসি মো. আব্দুস সোবহান জানান, গ্রেপ্তারকৃতকে সোমবার আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/