• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
কয়েক ঘন্টার পরিচয় যুবক-যুবতীর, এক জেলা থেকে আরেক জেলায় চা খেতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত দুদকের মামলা থাকলেও থামেনি বদলি- আলোচনা সমালোচনায় রাণীশংকৈলবাসী দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

সিরাজ গনজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎস

সিরাজ গনজ প্রতিনিধি / ২২৮ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সারা বাংলাদেশের ন্যায় সিরাজ গনজ জেলাতেও প্রতিমা বিসর্জনে মাধ্যমে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ ছিল বিজয়া দশমী। এদিন সদর কেন্দ্রিক বিভিন্ন প্রতিমা বিসর্জনস্থল সরেজমিনে পরিদর্শন করেন সিরাজ গনজ জেলা পুলিশ সুপার ডাঃ মোঃমাহবুর রহমান , পিপিএম মহোদয়। তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজ গনজ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা। জেলা পুলিশ সুপার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসব যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সিরাজ গনজ জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সকল ধর্মের মানুষের সহযোগিতায় আনন্দ মুখর পরিবেশে শত-শত বছর ধরে সকল ধর্মের অনুসারীরা দেশের ইতিহাস ও সংস্কৃতিতে যুগ-যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষর বহন করছে। তিনি আরো বলেন, বাঙালি সনাতন সম্প্রদায়ের প্রধান উৎসবটি ঘিরে সদা সক্রিয় ছিল সিরাজ গনজ জেলা পুলিশ। সিরাজ গনজ পুলিশ সুপার নিজেই প্রতিটি থানার গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। এসময় তাঁর সঙ্গী হয়েছেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সার্কেল এএসপিগণ এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।

নিরাপদ ও নির্বিঘ্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনে জেলা পুলিশের প্রচেষ্টা ও দায়িত্বশীলতার জন্য সকল সদস্যকে পুলিশ সুপার আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি সিরাজ গনজ বাসীকে জানিয়েছেন সাদর অভিনন্দন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।এ সময় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি ও পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/