• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কয়েক ঘন্টার পরিচয় যুবক-যুবতীর, এক জেলা থেকে আরেক জেলায় চা খেতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত দুদকের মামলা থাকলেও থামেনি বদলি- আলোচনা সমালোচনায় রাণীশংকৈলবাসী দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

কয়েক ঘন্টার পরিচয় যুবক-যুবতীর, এক জেলা থেকে আরেক জেলায় চা খেতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে চা পান করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক যুবতী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কের সাবেক ভেটেরিনারি কলেজ, বর্তমান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন ওই যুবক ও যুবতী। পথে মহাসড়কের ওই স্থানে একটি স্পিড ব্রেকার অতিক্রম করার সময় দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে চালক ও আরোহী দুজনই ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ইজিবাইকে করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আরেক মোটরসাইকেল আরোহী শিমুল জানান, তারা তিন থেকে চারটি মোটরসাইকেলে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। হলিধানী বাজার পার হওয়ার পর তাদের পাশ দিয়ে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ওভারটেক করে চলে যায়। কিছুক্ষণ পর ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছে তারা ওই মোটরসাইকেলের যুবক ও যুবতীকে সড়কের ওপর পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন।

আহত যুবতীর দেওয়া তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গার বিগ বাজার এলাকায় ওই যুবকের সঙ্গে কয়েক ঘণ্টা আগে তার পরিচয় হয়। পরে দুজনের মধ্যে কথাবার্তার একপর্যায়ে ঝিনাইদহে চা পান করতে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। তবে পথেই দুর্ঘটনার শিকার হন। আহত যুবতী নিহত যুবকের নাম-ঠিকানা জানাতে পারেননি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর ট্রুকলার অ্যাপে যাচাই করে ‘সৌরভ’ নাম পাওয়া যায়। তবে নিহতের পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহত যুবতী নিজের পরিচয় চুয়াডাঙ্গার বেলগাছি এলাকার আলিম উদ্দিনের মেয়ে রিয়া বলে জানিয়েছেন।

এ ঘটনায় মহাসড়কে মোটরসাইকেল চালানোর সময় অতিরিক্ত গতির ঝুঁকি ও স্পিড ব্রেকারের সামনে সতর্কতার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/