• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শরণখোলায় নিখোঁজের ১০ দিন পরে মাছের ঘের থেকে দিনমজুরের লাশ উদ্ধার

রাজিব হোসেন, ক্রাইম রিপোর্টার / ২১৩ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

 

 

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের ১০ দিন পরে মোঃ সিদ্দিক হাওলাদার (৪৪) নামের এক দিন মজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় শরনখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের মাছের ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোঃ সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালি গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে। মৃত সিদ্দিক ৩০ সেপ্টেম্বর থেকে নিখোজ ছিলেন। পরে ০৫ অক্টোবর সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার শরণখোলা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেন।

 

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজিজ বলেন, উক্ত মাছের ঘেরের মালিক খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন থানায় ফোন করে মাছ ধরার সময় জেলেরা একটি অর্ধগলিত লাশ খুটির সাথে বাধা অবস্থায় দেখতে পেয়েছে বলে জানায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দিন মজুরের মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হয়ত তাকে মেরে ঘেরে ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ পাওয়া যাবে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/