• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাধবপুরে ১০ কেজি গাঁজা ও ১০০ বোতল এসকফ’সহ গ্রেফতার ২

ব‍্যুরো ডেস্ক / ৯০২ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় অবৈধ মাদক ১০ কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় কফ সিরাপ ( ফেন্সিডিল জাতীয় ) ‘এসকফ’সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

জেলার সুযোগ‍্য পুলিশ সুপার মো: রেজাউল হক খান, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো: আজিজুর রহমান সরকার, ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ), বিকাল ৫ টায় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ ১ নং ধর্মঘর ইউপির আমবাড়ীয়া মুক্তিযোদ্ধা গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে এই বিপুল পরিমাণ মাদকসহ দুই জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন একই ইউনিয়নের কালিকাপুর গ্রামের ১.আব্দুল জব্বার রুবেল (২৫), পিতা: মো: আব্দুল হাসিম ও ২. রফিকুল ইসলাম সুমন (২৪), পিতা: আব্বাস আলী।

 

জানা গেছে, অভিযানে ১০ কেজি গাঁজা, ১০০ বোতল ‘এসকফ’ কফ সিরাপ ও একটি অটোরিকশা ও আটক করা হয়।

এই বিষয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/