• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মির্জাপুরের প্রাক্তন ওসি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০০ জনের নামে আদালতে মামলা হয়েছে

মো:রুবেল মিয়া , জেলা প্রতিনিধি টাঙ্গাইল / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

টাঙ্গাইলের মির্জাপুরে ওসি, দুই এসআইসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিতে অন্ধ হওয়া হিমেল মিয়ার মা নাছিমা আক্তার বাদী হয়ে সোমবার (৭ অক্টোবর) টাঙ্গাইল আদালতে এই মামলা করেন।
মামলায় মির্জাপুর থানার প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, দুই উপপরিদর্শক (এসআই) রামকৃষ্ণ ও আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব) খন্দকার আব্দুল হাফিজ, সাবেক সাংসদ খান আহমেদ শুভর ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, বাঁশতৈল ইউপি চেয়ারম্যান হেলাল দেওয়ানসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ১০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক ছাত্র-জনতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোড়াই হাইওয়ে থানার সামনে পাকা রাস্তার ওপর শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করা কালে আসামিরাসহ পুলিশের আরও ২৫-৩০ জন সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের আরো ৪০০/৫০০ জন দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে আগ্নেয়াস্ত্র এবং দেশী অস্ত্র রাম দা, চাপাতি, কোড়াল, লাঠি, বল্লম, ইট পাথর নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার ওপর অতর্কিত হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/