• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

সিংড়ায় নারিকেল দাম বেশি হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে  বিক্রয়

মোঃ ইব্রাহিম আলী, (সিংড়া) নাটোর প্রতিনিধি / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে নাটোরের সিংড়ায়
দাম অনেক বেশি হলেও বেড়েছে নারিকেল বিক্রির ধুম। পূজা উৎসবে অতিথি আপ্যায়নের খাদ্য তালিকায় অন্যতম প্রধান মুখরোচক খাবার হচ্ছে নারিকেলের নাড়ু। এছাড়া নারিকেল দিয়ে পায়েশসহ তৈরী করা হয় নানা স্বাদের খাবার। কাজেই পূজা উৎসবে নারিকেলের জুড়ি নেই। তাই পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই কদর বাড়ছে নারিকেলের। ক্রেতারা ছুটছেন দোকানে, দরদাম করে কিনছেন নারিকেল। নারিকেলের পাশাপাশি কেনা বেচায় কদর বেড়েছে গুড়ের দোকানেও।

সরেজমিনে সিংড়া বাজারে গিয়ে দেখা যায়, নানা সাইজের নারিকেলের পসরা সাজিয়ে বসেছেন ১৫ থেকে ২০টি দোকান। দোকানে সাধারণ ক্রেতাদের ভীড় বেশি। পুরুষ ক্রেতার পাশাপাশি আছেন নারী ক্রেতাও। এসব দোকানে ছোট আকারের নারিকেল প্রতি জোড়া ১৬০ টাকা, মাঝারি সাইজের প্রতি জোড়া ২০০ টাকা এবং বড় সাইজের নারিকেল প্রতি জোড়া ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রয় হচ্ছে।

উপজেলার ছোট বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকমল সরকার জানান, নারিকেল ছাড়া পূজার কথা ভাবাই যায় না। তিন জোড়া নারিকেল কিনলাম। গতবারের চেয়ে দাম অনেক বেশি। গত বছর যে নারিকেল ১ জোড়ার দাম ছিল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এ বছর সেই নারিকেলের দাম ২০০ থেকে ২৪০ টাকা। বছরের ব্যবধানে প্রতি জোড়া নারিকেলের দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা।

নারিকেল ব্যবসায়ী শাহিন আলম ও জামাল উদ্দিন জানান, সারা বছর কমবেশি বেচা কেনা হলেও পূজা উপলক্ষে বিক্রি হয় সবচেয়ে বেশি। আমরা আশা করছি আশানুরূপ বিক্রয় করতে পারবো।

তারা আরও জানান, ডাবের দাম বেড়ে যাওয়ায় মোকাম থেকে বাড়তি দামে নারিকেল কিনতে হয়েছে আমাদের। দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের চাহিদাও কিছুটা কমেছে। পূজা মৌসুমে যারা ১০ জোড়া নারিকেল কিনতো এখন তারা কিনছেন ৫ জোড়া।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস সরকার জানান, এ বছর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮১টি পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মালম্বীদের পূজা পার্বনে মিষ্টি ও মিষ্টান্ন খাবার বেশি তৈরি হয়। সে কারণে নারিকেল ও গুড় হচ্ছে পূজার অন্যতম উপকরণ। এছাড়া অতিথি অপ্যায়নেও নারিকেলের তৈরি নাড়ুর কদর অনেক বেশি থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/