• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার সদস্যদের ব্রিফিং করেন জেলা কমান্ড্যান্ট 

স্টাফ রিপোর্টার / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের পূজা মন্ডপে

দায়িত্বপ্রাপ্ত পিসি, এপিসি এবং আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৮ অক্টোবর ) সকাল ১০:০০ কাতিয়ারচর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ৩৩৬ জন সদস্যদের ব্রিফিং করা হয়।

 

ব্রিফিং করেন আনসার ও ভিডিপি’র কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী। ব্রিফিংয়ে সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (সদর) মাসুদ হাসান, উপজেলা প্রশিক্ষক (সদর) মোবারক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস‍্যগণ।

 

জানা যায় কিশোরগঞ্জ সদর উপজেলায়

৫৬ টি পূজা মন্ডপে ৩৬৬ জন আনসার ও ভিডিপি সদস‍্য দায়িত্ব পালন করবে। তাদের মধ্যে পিসি ১৫ জন ও এ.পিসি ৮১ জন ও সাধারণ সদস্য: ২৭০ জন।

পূজা মন্ডপে দায়িত্ব পালন করবে আজ ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

 

ব্রিফিং কালে জেলা কমান্ড্যান্ট পিসি, এ.পিসি আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে করে বলেন, মন্দিরে সবাইকে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোন-ক্রমেই কোন দুষ্কৃতকারী যেন পূজার এ সময়ে মন্দিরে অপ্রীতিকর কিছু করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। মন্দিরে ২৪ ঘন্টাই সতর্ক অবস্থান থাকার নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/