• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

দূর্গা পুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে বান্দরবান জেলা বিএনপি’র মতবিনিময়

ওসমান গনি , বান্দরবান প্রতিনিধি / ১৪৯ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 

আসন্ন শারদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বান্দরবান জেলা বিএনপি।

 

সোমবার (০৭ অক্টোবর) দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজার সঞ্চালনায় এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন তুষার, বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক প্রতাপ বিশ্বাস সহ জেলার বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।

 

এসময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে ও আওয়ামী অপশক্তিরা নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আপনারা নির্ভয়ে নিরাপদে উৎসব মূখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন। বাংলাদেশের প্রতিটি নাগরিক সর্বক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। কোনো অপশক্তি যাতে কোন প্রকার ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আ:লীগ সরকারের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমরা বিএনপি সব সময় দেশ ও জাতির কল্যাণে পাশে ছিলাম আগামীতে ও থাকবো।

 

মতবিনিময় সভা শেষে বান্দরবান জেলা বিএনপি’র নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন সহ কেন্দ্রীয় দূর্গাপূজা মন্ডপ পরির্দশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/