• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মির্জাপুর মন্ডপে মন্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি 

মো:রুবেল মিয়া , টাঙ্গাইল জেলা প্রতিনিধি।  / ১৮৩ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 

 

বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গা পূজাকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে চলছে উৎসবের আয়োজন।

 

মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। মূর্তি নির্মাতারা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন প্রতিমার নিজস্ব রূপ।কোন কোন মন্ডপে শাড়ি গহনা পড়িয়ে সাজিয়ে তুলছেন দুর্গা দেবীকে।

 

আবার কিছু কিছু মণ্ডপে প্রতিমার কাজ শেষ করে ঢেকে রেখে এখন চলছে প্যান্ডেল নির্মাণের কাজ। মির্জাপুরে হিন্দু সম্প্রদায় বসবাসকারী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র। রাত-দিন পরিশ্রম করে চলছেন দুর্গা পূজা উৎসবের আয়োজকরা।

 

৯অক্টোবর (বুধবার ) ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে এই দুর্গাপূজা। এই দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন মার্কেটগুলোতে চলছে কেনাকাটার ধুম।

 

পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় মির্জাপুর থানা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, এবারের দুর্গা পূজায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মন্ডপে আনসার সদস্যরা পাহারায় থাকবে, সেনাবাহিনীর সাথে পুলিশ সদস্যরা টহলে থাকবে। মির্জাপুরের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটার কোন তথ্য আমাদের কাছে নেই। আশা করছি, শান্তিপূর্ণভাবে মির্জাপুরের হিন্দু সম্প্রদায় দুর্গাপূজা উৎসব সম্পন্ন করতে পারবেন।

 

এবছর মির্জাপুর উপজেলায় মোট ২০৮ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/