• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভারতে রাসূল সা. কে কটুক্তি করায় ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার / ২০২ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

ভারতে ইসলাম ধর্ম ও রাসূল সা. কে নিয়ে কটুক্তি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসহ ব্রাহ্মণবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
সোমবার ৭ অক্টোবর দুপুর ১২ টার সময় ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে এসে শেষ হয়েছে।
উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাহমুদুর রহমান ভূঞা, জনাব মোঃ জমির উদ্দিন, মুফতি মাওলানা কে. এম. নজরুল ইসলাম খান সহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, কটুক্তিকারী ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ইয়াতি নরসিংহানন্দ এবং তাকে সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণ কে অচিরেই বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে করে কেউ ভবিষ্যতে মুসলমানদের স্পন্দন মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তি না করতে পারে। এবং সারা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/