• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ২৩৩ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম

“জন্ম-মৃত্য নিবন্ধন,আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সন্দ্বীপে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে ৬ অক্টোবর২৪ ইং রোববার সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয় কমপ্লেক্সের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, মগধরা ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ ইলিয়াছ, গাছুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান রোকেয়া বেগম, সারিকাইত ইউপি সচিব জাবেদ, মাইটভাংগা ইউপি সচিব জিতু বড়ুয়া, বাউরিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুল গনি, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন প্রমুখ, আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন ইউনিয়নের মেম্বার পৌরসভার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জন্ম মৃত্যু নিবন্ধন যাতে সঠিকভাবে হয় এ বিষয়ে ইউনিয়ন ও পৌরসভাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।

নিবন্ধ নিয়ে কোনো ব্যক্তি যাতে হয়রানি শিকার না হয় এ বিষয়ে খেয়াল রাখতে হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ।উল্লেখ্য, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে জাতীয় জন্ম নিবন্ধন দিবসকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/