• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন শারদীয় দুর্গোৎসবে গৌরীপুরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর মিলল কিশোর অটোভ্যান চালকের দেহাবশেষ, আটক ৪ ঠাকুরগাঁওয়ে অসাধু ওষুধ ব্যবসায়ী ও বিসিডিএস-কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিগঙ্গা নদীতে ট্রলারডুবি শিশুর মৃত্যু, মা নিখোঁজ ঘটনাস্থল পরিদর্শনে করলেন প্রতিমন্ত্রী সোহেল মনজুর পদত্যাগ নয়, অপরাধের বিচার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ বৈধ পথে ইতালি নেওয়ার প্রলোভনে ৪৬ লাখ টাকা আদায় করলেন আদম ব্যবসায়ী, লাটভিয়ায় জঙ্গল পথে প্যাসেঞ্জারের মৃত্যু লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ দেবিদ্বারে অবৈধ মাটি উত্তোলন বন্ধে অভিযান, ধ্বংস ৩ ড্রেজার

কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

শাহাদাত কামাল শাকিল: / ২০ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

শাহাদাত কামাল শাকিল: কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম বাবু, বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাদিক মামুন, সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাসুদ, বর্তমান দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ভোরের সূর্যোদয়ের প্রধান সম্পাদক এম ফিরোজ, সাবেক সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, অর্থ সম্পাদক শাহ আলম শফি, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মিডিয়া সিক্সেস এর অধিনায়ক আতিকুর রহমান, জার্নালিস্ট ইলেভেনের অধিনায়ক জহিরুল হক বাবু, ময়নামতি স্ট্রাইকারসের অধিনায়ক আজিজুল হক ও লালমাই রয়্যালসের অধিনায়ক আনোয়ার হোসেন।

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে ৬টি দলে কুমিল্লায় কর্মরত ১৪৭ জন সাংবাদিক অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/