• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কুমিরা গুপ্তছড়া  নৌ রুটে ফেরি চলাচলের সাইট সিলেকশন বিআইডব্লিউটি’র

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ২২৩ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ,চট্টগ্রাম।

সীতাকুণ্ডের কুমিরা–সন্দ্বীপের গুপ্তছড়া  নৌ-রুটে  চলাচলকারী ফেরির জন্য ঘাট নির্মাণের সাইট সিলেকশন ও সন্দ্বীপ প্রান্তে উপকূলীয় বন্দর ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য  বিআইডব্লিউটিএ প্রতিনিধি দল রবিবার সকাল ১০ টায় সীতাকুণ্ড কুমিরা ঘাটে ও বেলা ১২ টায় গুপ্তছড়া ঘাটে সাইট পরিদর্শন শেষে রাজনৈতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হয়  । প্রসঙ্গত সন্দ্বীপে  তিন  লাখ আটাশ হাজার  মানুষের বসবাস রয়েছে । এই বিপুল জনগোষ্ঠি জীবন বাজী রেখে নৌ পথে চলাচল করে। সন্দ্বীপ এবং সীতাকুণ্ডের বিভিন্ন ঘাট ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাচল করেন। চট্টগ্রামসহ সারাদেশের সাথে সন্দ্বীপের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে এই নৌপথ। কিন্তু সুষ্ঠু কোন নৌ রুট বা অবকাঠামো গড়ে না উঠায় হাজার হাজার মানুষের দুর্ভোগ প্রতিদিনই চরমে পৌঁছে। নৌডুবিতে প্রাণহানীর ঘটনাও কম ঘটেনা।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির  সদস্য জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের একটি প্রতিনিধি দল
বিআইডব্লিউটির প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়ে তার প্রেরিত বার্তা পাঠ করে শোনান সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জনাব জামসেদুর রহমান। প্রেরিত বার্তায় তিনি বলেন, “সন্দ্বীপের মানুষ বহু বছর ধরে ঘাট ইজারাদার, বিগত সরকারের এমপি, বিআইডাব্লিওটিসি ও জেলা পরিষদের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার কাছে জিম্মি ছিলো। সেই সময় এখন নেই, আমরা স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে একটা নতুন সময়ের সূচনা করেছি। আমাদের দাবী, সন্দ্বীপের মানুষের নদী পারাপারের টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাচাই বাছাই করে ফেরী পারাপারের জন্য উপযুক্ত স্থান নির্ধারন করবেন এবং সেটার প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করবেন।

অবশেষে  সীতাকুণ্ডের কুমিরায় ফেরিঘাট নির্মাণ করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হলেও সন্দ্বীপে ঘাট নির্মাণের জন্য সাইট সিলেকশন করা হয় রবিবার । সন্দ্বীপের ঠিক কোন পয়েন্টে ফেরিঘাট নির্মাণ করা যায় তার সম্ভ্যাবত  যাছাইয়ের বিআইডব্লিউটিএ প্রতিনিধি ও সাইট সিলেকশন কমিটির আহ্বায়ক সহ কমিটির সদস্যরা স্পিড বোট করে গুপ্তছড়া ঘাটের বিভিন্ন স্হান ঘুরে দেখেন। বিভিন্ন বিষয়ে কথা বলেন  সাইট সিলেকশন কমিটির আহ্বায়ক  বিআইডব্লিউটিএর(এস্টেট ও আইন) অতিরিক্ত পরিচালক  একে. এম আরিফ উদ্দীন, তিনি জানান গুপ্তছড়া কুমিরা নৌ রুটটি হল প্রকৃতিক ভারসাম্যর উপর, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সন্দ্বীপের প্রবাসীদের আয়ের  একটি বড় রেকর্ড রয়েছে তাদের অবদান কম নই, ফেরীর সাইট সিলেকশন করা ও নৌ যাতায়াতের দুর্ভোগের বিষয়ে মাননীয় উপদেষ্টা ফাওজুল কবির খানের নির্দেশে আমরা সাম্ভবতা যাচই করছি, এখানে আমরা শেষ না আমরা সিলেকশন করে নেয়ার পর বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও উপদেষ্টারা ভিজিট করবেন, উনারা তো ঘুরতে পারবেন না আমরা প্রাথমিক ভাবে চিত্র তুলে ধরছি।

এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ছন্দা পাল, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মুহাম্মদ মোবারক হোসেন ও সবুর খান, বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের নির্বাহি প্রকৌশলী রেজাউল রশিদ খন্দকার, বিআইডব্লিউটিএর হাইড্রোগাফি বিভাগের সহকারি পরিচালক মোহাম্মদ শরফুদ্দিন, বিআইডব্লিউটিএ (বন্দর ও পরিবহন) চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান, উপপরিচালক নয়নশীল, ফেরীর সাইট সিলেকশন নৌ যাতায়াতের দুর্ভোগ সহ নানান বিষয়ে আরো কথা বলেন সিনিয়র সাংবাদিক সালেহ নোমান,  ইউপির সাবেক চেয়ারম্যান কাউছার, সাবেক ছাত্র নেতা আশ্রাফ উদ্দিন জনি, এবি কলেজের সাবেক জিএস আবুল বশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি , এডভোকেট সেকান্দর  বাদশা,  সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জনাব ইঞ্জিঃ নাসিরুল কবির মনির তালুকদার, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক আহসানুল কবির তালুকদার, বহিঃ বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি আবদুল কাদের শিপন ও মোঃ মিলাদ, বিএনপি নেতা ইদ্রিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/