আসন্ন দূর্গাপূজা নিবিঘ্নে উদযাপনের জন্য সমাজ কল্যান মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতার জন্য মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের পক্ষ হতে ৩ টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় ৭ টায় মাষ্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ কতৃক কালাপানিয়া ইউনিয়নে, শ্যামা মায়ের মন্দির, সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, উত্তর সন্দ্বীপ কালী মন্দির পূজা উদযাপন কমিটির স্ব স্ব সভাপতি ও সাধারণ সম্পাদক পূজা মন্ডপের সংশ্লিষ্ট সকলের সাথে সাক্ষাত ও নিরাপত্তা জনিত ও সহযোগিতা সংক্রান্ত মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাষ্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ -সভাপতি মাষ্টার মোশারেফ হোসেন, সভাপতি মন্ডলীর সদস্য মাষ্টার রিদওয়ানুল বারী বাহার, সাবেক সভাপতি মাষ্টার আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সেলিম, প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, সদস্য জোবায়েদ হোসেন মেহেরাজ সহ পূজা মন্ডপের সদস্যবৃন্দ।
https://slotbet.online/