• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

রাতে পুজা মন্ডপ পরিদর্শনে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া 

মাসুদুর রহমান / ১৩৯ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া । শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২ থেকে আরামনগর বাজার, ঝালুপাড়া, শিমলা বাজার, বাউশী এলাকায় তিনি মন্ডপগুলো পরিদর্শন করেন । পরিদর্শন এর সময় পূজা উদযাপন কমিটির লোকজনের সাথে মন্দিরের নিরাপত্তা সহ আইন-শৃঙ্খলা বিষয়ক বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

এ সময় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে পুলিশ বাহিনী সোচ্চার রয়েছে। তিনি আরো বলেন, আমরা সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। এটা শুধু আমি চাইলেই হবে না, আপনাদের সকলকে বিশ্বাস করতে হবে। কেউ যেনো কোনো অবস্থাতেই উস্কানিমূলক কিছু করতে না পারে। আর উস্কানিমূলক কর্মকান্ডের কোন সংবাদ থাকলে তৎক্ষনাত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবে যে কোনো সংঘাত এড়াতে প্রতিটি পূজা মন্ডপ থাকবে কঠোর নজরদারীতে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/