• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ডোমারে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে কাজ করছে “আশা”

সোহেল রানা,ডোমার / ১৪০ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

নীলফামারীর ডোমারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল ঝড়ে পড়ারোধে ১৫ শিক্ষা কেন্দ্রের সেবিকাদের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ ব্রাঞ্চ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায়
আশা দিনাজপুর (বীরগঞ্জ) জেলার শিক্ষা অফিসার শ্যামল রায়ের সার্বিক দিক নির্দেশনায় মির্জাগঞ্জ ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার শামীম সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার জনাব মো. মোখতার হোসেন। এতে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ শাহজালাল।

এসময় বক্তারা বলেন, আশা-সংস্থা কর্তৃক গৃহিত ও চলমান কর্মসূচি যথাযথভাবে করতে পারলে সুবিধা বঞ্চিত ও ঝড়েপড়া শিশুরা শিক্ষায় এগিয়ে যেতে পারবে এবং সরকারের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে। ঝড়ে পড়া শিশুদের শিক্ষার ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও বিশেষ ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’র মোট ব্রাঞ্চ ১ হাজার ৫০, শিক্ষা সুপার ভাইজার ১ হাজার ৫০, শিক্ষা সেবিকা ১৫ হাজার ৬১২, শিক্ষা কেন্দ্র ১৫ হাজার ৬১২, শিক্ষার্থী ৪ লাখ ৮৫ হাজার ৬২৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/