• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ২৮৩ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ , চট্টগ্রাম

“সুস্থ দেহ,সুস্থ মন আলোকিত শিক্ষাঙ্গন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের  আন্তঃস্কুল  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার বিকেল ৪টায় কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় জবা  ফুটবল একাদশ বনাম  সূর্যমুখী ফুটবল একাদশ অংশ নেয়। ৭০ মিনিটের নির্ধারিত সময়সীমা শেষ হলে ৩-১ গোলে এগিয়ে থেকে জবা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। এসময় খেলোয়ারদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন শত শত ক্রীড়ামোদী দর্শক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা,

কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ শরফুল আজাদ শিবলু’র সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, এছাড়া ও আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান সুজন,   কালাপানিয়া উচ্চ  বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নুর ইসলাম ,  সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আফলাতুন, কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রিদওয়ানুল বারী বাহার ও বর্তমান প্রধান শিক্ষক সানাউল্লাহ, বাউরিয়া ভুঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ, দক্ষিণ কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন,  এসডি আই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান রিপন,  কালাপানিয়া চৌধুরী বিদ্যানিকেতন সাবেক সহকারী শিক্ষক মাসুদ চৌধুরী, কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাষ্টার হুমায়ুন কবির ও সাবেক সহকারী শিক্ষক কামরুল হাসান নান্টু সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/