• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ভোলায় যৌথ-বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ডাকাত আটক

মুহাম্মদ আরিফ: স্টাফ রিপোর্টার / ২০৬ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ভোলায় যৌথবাহিনীর অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র, ২ টি কার্তুজ, ১৫ টি দেশীয় ধারালো অস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের প্রেস ব্রিফিং এ তথ্য জানান জানানো হয়।

ভোলা দৌলতখান উপজেলার খায়েরহাট বাজার সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আনোয়ার হোসেন(৩৮), মোঃ সোহেল (২৮), মোঃ হাসান(২০) কে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতুলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মোঃ আনোয়ার এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল।

পরে ভুক্তভোগী ও স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহ তৎপরতা বৃদ্ধি করে, এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর ভোর ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক বাংলাদেশ নৌ-বাহিনী ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খয়েরহাট বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকার বেপারী বাড়িতে তল্লাশি করে কুখ্যাত ডাকাত মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোহেল, মোঃ হাসান কে অস্ত্র ও মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়।

পরে উদ্ধারকৃত অস্ত্র ও তাদের কে ভোলা সদর মডেল থানায় সোপর্দ করা হয়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/