নড়াইলের কালিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিস রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কালিয়া প্রেসক্লাবের সদস্যদের সাথে পরিচিত হন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সত্য ও সঠিক সংবাদ প্রকাশ করবেন, আপনারা হলো সমাজের দর্পন।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন ও কালিয়া প্রেসক্লাবে সাধারন সম্পাদক শাহিদুল ইসলাম শাহীকে সুস্থতা কামনা করেন ও সাক্ষাৎ এর জন্য স্বাগতম জানান।
এসময় কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ, রাশেদ কামাল, চৌধুরী মনিরুজ্জামান, মো: খাইরুল ইসলাম চৌধুরী, কে এম জিহাদুল ইসলাম, মাফুজুর রহমান, মোঃ রাসেল শেখ, আমানত ইসলাম পারভেজ,বাবর আলী,মোঃ রাসেল শেখ আখের, হাচিবুর রহমান,মোঃউজ্জল শেখ, রিপন বিশ্বাস, নয়ন বৈরাগী, বিন্দিয়া খানম,রাসেল মোল্যা,মল্লিক হাচিবুর রহমান ও নাহিদ হোসেন প্রমুখ।
https://slotbet.online/