• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

গুপ্তছড়া ঘাটে  যাত্রীদের  দূর্ভোগ যেন নিত্য সঙ্গী, দ্রুত কাঠের ব্রীজ দেওয়ার আশ্বাস বিআইডব্লিউটি

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম / ১৮২ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩ লক্ষ ২৭ হাজার মানুষের বসবাস, এ উপজেলার মানুষকে প্রতিদিন নানান কাজে যেতে হচ্ছে প্রবাসে  ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্হানে, দ্বীপের চারপাশে  ৮/১০ টি ঘাট থাকলে ও ৯৫ ভাগ মানুষের কুমিরা গুপ্তছড়া ঘাট ব্যবহার করেন, এ ঘাটে  ২০১০ সালে ১৫ কোটি টাকা জেটি, ২০১৭ সনে ৪৭ কোটি টাকার জেটি, বার নদী খনন,  জেলা পরিষদের ইজারাদারের বার কাঠের ব্রীজ দেয়া কোনটি যেন দুর্ভোগ নিয়ন্ত্রণ করতে পারছে না সন্দ্বীপের মানুষের ঘাট ব্যবহারে দুর্ভোগ নিত্য সঙ্গী।

২২ সেপ্টেম্বর রবিবার   সকাল ৭ টায়   গুপ্তছড়া ঘাটে দেখা যায়  কোমড় পানিতে নেমে যাত্রীদের উঠানামা করতে হচ্ছে নৌযানে। যাত্রীদের দাবী , দেশীয় এক্সপার্ট টিম দিয়ে না হলে বিদেশী এক্সপার্ট টিম দিয়ে হলেও সন্দ্বীপের নৌ রুটের উঠানামার বিষয়টি দ্রুত সমাধান করা।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা গুপ্তছড়া ঘাটে ব্রীজ পরিদর্শন করেন, এবং দেখা যায় ড্রামদেয়া ব্রীজ জেটির সাথে সংযুক্ত নেই, জোয়ারে অনেক দুরে চলে গেছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির চট্টগ্রাম বিভাগের উপপরিচালক গোপাল চন্দ্র মজুমদার বলেন ড্রামের কোন কাজ আমাদের নেই, আমাদের কাজ জাহাজ চালানো।
বিআইডব্লিউটি এর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক কামরুজ্জামান জানান ড্রামের ব্রীজ আমাদের না পল্লী পাইলিং করে দেয়া হবে, ড্রামের যেটা করা হয়েছে সেটা ইজারাদার নিজ উদ্যেগে করছে, সে জনস্বার্থে তার মতো করে করছে, আমার পাইলিং চলে গেছে, কাল থেকে আমাদের কাঠের ব্রীজের কাজ শুরু হয়ে যাবে। তবে কত টাকা ব্যায়ে সেটা আমার জানা নেই, এটা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট জানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/