• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত ৫০ জন্য পথশিশুদের নিয়ে ‘পথের প্রতিভা’ অনুষ্ঠিত

ইকবাল হোসেন রিংকু জেলা প্রতিনিধি / ১৭৩ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এবং তাদের জীবনকে উজ্জীবিত করতে ‘পথের প্রতিভা’ শিরোনামে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় সামাজিক সংগঠন পজিটিভ শ্রীমঙ্গল। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এদিকে পথশিশুদের জীবনে বিনোদন এবং অনুপ্রেরণা যোগানোই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য। তাদের কষ্টকর জীবনে একটুখানি হাসি ফোটানো এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া ছিল আয়োজনের মূল লক্ষ্য। এতে পথশিশুরা বিভিন্ন খেলাধুলা, গান, উপস্থিত শিক্ষনীয় গল্প বলা থেকে প্রশ্নোত্তরে মেধা যাচাই মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ পায়। এতে প্রায় ৫০ জনেরও বেশি পথশিশু অংশগ্রহণ করে। এসময় পথশিশুদের ড্যান্ডি ও নেশা গ্রহণ থেকে বিরত থাকতে এর কুফল জানিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন সংগঠনের সদস্য সৈয়দা মেহনাজ পারভীন ঋতু। সংগঠনের নির্বাহী পরিচালক মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলার সভাপতি আমজাদ হোসেন রনি, সিলেটের কাগজের প্রতিনিধি ঝলক দত্ত, বাংলাদের সময় জেলা প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, ঢাকা পোষ্টের প্রতিনিধি ইয়াছিন তালুকদার, ডেইলি অবজারভার শ্রীমঙ্গল প্রতিনিধি রুপম আচার্য্য প্রমুখ। এছাড়াও সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।এ সময় পজিটিভ শ্রীমঙ্গলের চেয়ারম্যন মো. তোফায়েল আহমেদ জানান, “আমাদের সমাজে এমন অনেক শিশু আছে, যারা প্রতিভাবান কিন্তু কোনো সুযোগ পায় না তাদের প্রতিভা বিকাশের। এই শিশুদের সমাজের মূলধারায় আনার জন্যই আমাদের এই আয়োজন। ‘পথের প্রতিভা’ শিরোনামের এই অনুষ্ঠান আমাদের সংগঠনের একটি প্রচেষ্টা, যার মাধ্যমে আমরা এসব শিশুদের কণ্ঠস্বরকে সমাজের সামনে তুলে ধরতে চাই। আমরা বিশ্বাস করি, এই শিশুদের প্রতিভা শুধুমাত্র তাদের জীবনকেই বদলে দেবে না, বরং আমাদের সমাজকেও একটি ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাবে। আমরা আশা করি, সমাজের অন্যান্যরা এগিয়ে আসবে এবং এসব শিশুদের পাশে দাঁড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/