• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মিঠাপুকুরে বাসের সঙ্গে ইট ভাঙ্গা মেশিনের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধ, মোঃ আজিজুল ইসলাম মজুমদার / ২০৬ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

রংপুরের মিঠাপুকুরে বাসের সঙ্গে ইটভাঙা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ইট ভাঙ্গা মেশিনে থাকা ২ জন শ্রমিক নিহত হয়েছেন।

নিহতরা হলেন রাজশাহী জেলার চারঘাটা থানার হলদিবাড়ি গ্রামের মৃত খোদা বকস এর ছেলে সেলিম (৪০) এবং একই ঠিকানার মৃত আব্দুল মতিন এর ছেলে হাছেন মিয়া (৪০) ।

শনিবার(২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময় উপজেলার ঢাকা রংপুর হাইওয়ের শঠিবাড়ি এলাকায় ড্রিম প্লাস পেট্রোল পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন  বড়দারগাহ হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুর রাশেদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ৮ টার সময় ঢাকা থেকে রংপুরগামী সৌখিন পরিবহনের সঙ্গে রাস্তার পশ্চিম থেকে পূর্বপাশে দ্রুতগতিতে পারাপারের সময় ইটভাঙ্গা গাড়িটিকে ধাক্কা দেয় সৌখিন পরিবহন। এসময় ঘটনাস্থলেই ইট ভাঙ্গা মেশিন গাড়িতে থাকা ২ জন শ্রমিক  নিহত হয়।

বড়দারগাহ হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুর রাশেদ জানান, এ ঘটনায় ইট ভাঙ্গা গাড়িতে অবস্থানরত  ২ জন  নিহত হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/