• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

চট্টগ্রাম কৈবল‍্যধাম মন্দিরে হামলা- মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

এ বি অপু, বিশেষ প্রতিনিধি ও ব‍্যুরো চিফ, সিলেট / ৪৫৪ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মন্দির ও আশ্রম কৈবল‍্যধামে হামলা হয়েছে।

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর, দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে।

দুষ্কৃতীকারীরা মন্দিরের মোহন্ত মহারাজের ঘরের দরজা, জানালা ভাঙচুর করে এবং প্রাণনাশের চেষ্টা করে।

জানা গেছে, হামলাকারীরা কৈবল্যধামের সিসিটিভি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে মোহন্ত মহারাজের দরজা, জানালা ও দেওয়াল ভেঙে প্রাণনাশের উদ্দেশ্যে পরিকল্পিত আক্রমণ করে।

সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করার আগ মূহুর্ত পর্যন্ত দুষ্কৃতীকারীদের তান্ডব সিসিটিভি ফূটেজেও স্পষ্ট উঠে এসেছে।

কৈবল‍্যধাম আশ্রম সূত্রে জানা গেছে, মন্দির প্রাঙ্গণ, মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য সহ আশ্রমবাসী এবং সত্যনারায়ণ সেবায় উপস্থিত ভক্তবৃন্দের উপর বর্বরোচিত, ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ২০ সেপ্টেম্বর শুক্রবার হইতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৈবল্যধাম চট্টগ্রামের সকল কার্যক্রম অনির্দি’ষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

শুক্রবার ২০ সেপ্টেম্বর, এই হামলার প্রতিবাদে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গার সনাতন ধর্মানুলম্বীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও এক বিরাট প্রতিবাদ সমাবেশ আয়োজন করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সেই সাথে দেশজুড়ে চলমান সংখ‍্যালঘু নির্যাতন বন্ধে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/