• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শাবিপ্রবি তে উপ- উপাচার্য, কোষাধ‍্যক্ষ কে শপথ পড়াল বৈষম্যবিরোধী ছাত্রনেতা

ব‍্যুরো ডেস্ক / ৩১২ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেনকে শপথবাক্য পাঠ করালেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা পলাশ বখতিয়ার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ও বিভিন্ন মহলে শুরু হয়েছে ব‍্যাপক সমালোচনা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন ছাত্রনেতা উপস্থিত ছিলেন। শপথবাক্যে জুলাই-আগস্ট বিপ্লবের আদর্শ ধারণ করে শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান গড়ার শপথ নেন নবনিযুক্ত দুই প্রশাসক।
শপথবাক্যে পড়ানো হয়, “শুকরিয়া যে, আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের করাল গ্রাস থেকে মুক্তি লাভ করেছি। আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি ও ট্রেজারার পদে যোগদানের মুহূর্তে ২৪ জুলাইয়ের সকল শহীদদের স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। মহান জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ও আদর্শকে সমুন্নত রাখতে আমরা শপথ করছি যে, বিপ্লবী সরকার কর্তৃক যে দিকনির্দেশনা আমরা পেয়েছি এবং জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের স্পিরিট ধারণ করে শাবিপ্রবি ক্যাম্পাসকে শিক্ষার্থীবান্ধব শিক্ষা এবং গবেষণা উন্নয়নে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার পক্ষে সচেষ্ট থাকবো। আমাদের বিদ্যা, গবেষণা সৎ কাজের মাধ্যমে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি দেশের জনগণের এবং বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে যেন অগ্রণী ভূমিকা পালন করে, তা নিশ্চিত করবো।”
এ বিষয়ে কেন্দ্রীয় সমন্বয়ক ও শাবিপ্রবি শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব এ বিষয়ে বলেন, ‘বিষয়টি এমন নয় যে শিক্ষকদের ছোট করে কিছু করা হয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে সভাটিতে শোকাবহ একটি পরিস্থিতি তৈরি হয়। ঐ পরিস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে দাঁড়িয়ে শপথ পাঠ করেন।’
এ ব্যাপারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘এটি পরিকল্পিত কোনও শপথবাক্য পাঠ না। শিক্ষার্থীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সভার পরিবেশটি শোকাবহ হয়ে ওঠে। ক্যাম্পাস বন্ধ থাকায় ক্ষোভ, দেশের চলমান ঘটনার প্রেক্ষাপটে ও বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের উচ্চাশা এবং নতুন প্রশাসন আসায় অতিমাত্রায় আবেগে আপ্লুত হওয়া ইত্যাদির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ বাক্যগুলো সবার মুখে উচ্চারিত হয়েছে। ঘটনাটি যেভাবে সমালোচিত হচ্ছে প্রকৃতপক্ষে এমনটি হয়নি।’
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/