• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার উল্টে নিহত- ১ আহত ৬ 

সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টার / ২৮৪ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে রাইসুল ইসলাম (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে বলে জানা যায় ২০শে সেপ্টেম্বর শুক্রবার উপজেলার রাণীশংকৈল -নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত রাইসুল দিনাজপুর সদর থানার শেখপুর এলাকার সাদেকুর ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার দুপুরে নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন অফিসে সামনে এলে  আচমকা চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে  উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাইসুল ইসলাম নামে গাড়ির এক যাত্রী মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা ৬ যাত্রী। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আচমকা চালক দ্রুত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে একজনের মৃত্যু হয়। পারিবারিক কোন অভিযোগ না থাকায় লাশ  পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ নিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/