• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মাগুরায় সাংবাদিকের বাড়িতে চুরি

আহসান হাবীব, মাগুরা প্রতিনিধি / ১৯৬ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে সঞ্জয় কুন্ডু নামে এক সাবেক সাংবাদিকের গ্রামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শুক্রবার দুপুরে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় কুন্ডুর বড় ভাই ধীরাজ কুমার কুন্ডু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ঢাকার বেশ কিছু জাতীয় দৈনিকে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করা সঞ্জয় কুন্ডু বর্তমানে একটি সরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। লিখিত অভিযোগে তারা জানান, চাকরি সূত্রে তাদের বাড়ির সকল সদস্যই ঢাকায় অবস্থান করেন। এই অবস্থায় পার্শ্ববর্তী পুষ্পরানি নামে একজন নারী বাড়িটি দেখভাল করেন। গত ১৬ সেপ্টেম্বর ২৪ সন্ধ্যার পরে কেয়ারটেকার ওই নারী বাড়িতে তালা মেরে নিজ বাড়িতে চলে যান। ১৭ সেপ্টেম্বর ২৪ সকালে তিনি বাড়িতে এসে দেখতে পান বাড়ির দরজার তালা ভাঙ্গা। সঙ্ঘবদ্ধ চোরচক্র তালা ভেঙে ঘরে ঢুকে ঘরের ভেতরে রাখা কাঁসা পিতলের তৈজসপত্র ও টেলিভিশন সহ কমপক্ষে ৩ লক্ষ টাকা মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানায় মোবাইলের মাধ্যমে জানানো হয়। শুক্রবার পরিবারের সবাই মিলে ঢাকা থেকে বাড়িতে ফিরে তারা পুলিশকে লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। এ চুরির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান সঞ্জয় কুন্ডু ও তার পরিবারের সদস্যরা । এ প্রসঙ্গে শ্রীপুর থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর জানান, লিখিত অভিযোগ পেয়ে থানা পুলিশের একটি টিম আজই ঘটনাস্থলে গিয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/