• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শাহজাদপুরে রাস্তার সংস্কার না হওয়ায় চরম ভোগান্তি!

মোঃ আলামিন সরকার, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ১৭৬ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ ও নগরবাড়ী মহাসড়কের সাথে সংযুক্ত তালগাছি থেকে মশিপুর পর্যন্ত রাস্তার বেহালদশা বা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার দিন মজুর সাধারণ মানুষের।

আজ বৃহস্পতিবার ১৯ই সেপ্টেম্বর সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার তালগাছি থেকে মশিপুর রাস্তার হাইওয়ে সড়কটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, উক্ত সড়ক নির্মাণ কাজে নিম্নমানের মালামাল ব্যবহার করায় সড়কের অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই উক্ত সড়কে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। সড়কের দুর অবস্থা দেখার যেনো কেউ নেই। এর মধ্যে বৃষ্টি হলে পানি জমে গর্তগুলোতে কাদা, নর্দমা একাকার হয়ে সড়কটি আরো সড়ক দুর্ঘটনায় পরিনত হওয়ার সম্ভাবনা থাকে।

এদিকে একটি মাইক্রোবাস চালক মোঃ রেজাউল করিম (রেজা) বলেন, আমাদের এই শাহজাদপুর উপজেলার হাইওয়ে রাস্তায় প্রায় হাজার হাজার মানুষের চলাচলের জন্য একমাত্র ভরসা এই সড়কটি। এর মধ্যে উল্লেখিত গ্রাম গুলো থেকে প্রায় এক থেকে দুই হাজার শিক্ষার্থী প্রতিদিন বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের যাওয়া আসা করে। কিন্তু বছর খানেক ধরে সড়কের বেশীর ভাগ অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। সেই সাথে বিপাকে পড়েছেন স্কুল কলেজে লেখাপড়া করা ছাত্র-ছাত্রীরা। সড়কটি খাই খন্দকের কারনে সড়কে দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে অনেক প্রাণহানীসহ পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে সাধারণ মানুষদের কে ভোগান্তি না পোহাতে হচ্ছে। এ ছাড়া সড়কে দ্রুতগামী যানবাহনগুলো সড়কের ভাঙ্গার কারনে একটি অপরটিকে ওভারট্যাক করতে বেকায়দায় পড়তে হচ্ছে। এর জন্য ওই সড়কে যানচলাচল আগের তুলনায় অনেকটা কমে গেছে।

অপরদিকে এক স্কুল ছাত্র মোঃ কামরুল ইসলাম বলেন, কারণ আমাদের চলাচলের প্রধান এই সড়কের এমন অবস্থা হয়েছে যেখানে যেতে ২০/৩০ মিনিটে স্কুলে পৌছার কথা সেখানে লেগে যায় ১ ঘন্টারও বেশি সময়। সড়কের বেহাল দশা হওয়ার কারণে আগের মতো গাড়ী পাওয়া যায় না। তাই অনেক সময় অপেক্ষা করে সময় নষ্ট না করে আমরা পায়ে হেঁটেই স্কুলে যেতে হয়। হেটে গিয়ে অনেকটা কান্ত হয়ে যাইবার কারনে ক্লাসে তেমন পড়ালেখার মনযোগ তেমন থাকে না। তাই বিশেষ করে চরম বিপাকে পড়তে হয় পরিক্ষার সময় কারণ পরিক্ষার নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া অনেক কষ্টকর হয়ে পড়ে। তাই আমাদের সরকারের কাছে সড়কটি সংস্কার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে দৃষ্টি আকর্ষন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/