• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

রাষ্ট্র এবং রাজনৈতিক দলকে নতুন কৌশলে চালাতে হবে

নাজিম উদ্দিন রানা / ১৩৬ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘রাষ্ট্র এবং রাজনৈতিক দলকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। এক্ষেত্রে রজনীতিবিদদের আচার, আচরনেরও পরিবর্তন ঘটাতে হবে। আগের মতো রাজনীতি এখন চলবেনা, বর্তমান যুগের,সময়ের ও তরুন প্রজম্মের প্রয়োজনে নতুন নিয়মে নতুন কৌশলে রাজনীতি চালাতে হবে। তাদের চাওয়ার প্রেক্ষিতে এবং তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী নতুন বাংলাদেশ গঠনের ভবিষ্যৎ রাজনীতি করতে হবে।’
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বন্যার্তদের ফ্্ির মেডিকেল ক্যাম্প ও পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে এ্যানী এসব কথা বলেন।
এ্যানী শেখ হাসিনা ও তার দোসরদের খুনি আখ্যা দিয়ে তাদের বিচার দাবী করে আরো বলেন, ‘মানুষের দীর্ঘ দিনের চাওয়া পাওয়া হচ্ছে একটা নির্বাচন, জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তরুন প্রজম্ম ভোট দিতে পারেনি, ভোট দিতে দেয়নি, তারা অপরাজনীতি করেছে দু:শাসনের ও সিল মারার রাজনীতি করেছে। এখন দেশ ড়ার রাজনীতি শুরু হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব রকমের লড়াই সংগ্রাম চলবে। জনগণ ভোট দিতে পারবে।
এ্যানী বলেন, স্বাধীনতা অর্জন করা যতো কঠিন, তার চেয়েও কঠিন হলো স্বাধীনতা রক্ষা করা। তা রক্ষা করতে সাধারণ জনগন ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সদর উপজেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।
পরে অতিথিবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০পরিবারকে পূনর্বাসনের জন্য ঢেউ টিন, নগদ টাকা ও ছাগল উপহার দেন। এর আগে বিএনপি নেতা এ্যানী সদরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ, চরশাহী ইউনিয়ন পরিষদ ও উত্তর জয়পুরে বন্যার্তদের জন্য বিএনপি আয়োজিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/