• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরল প্রেস ক্লাব এর ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আতিউর রহমান ও সদস্য সচিব তাজুল ইসলা

মুসলিম হক,বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বিরল উপজেলায় সংবাদমাধ্যমে কর্মরত সর্বস্তরের সংবাদ কর্মীদের সমন্বয়ে ঐতিহ্যবাহী বিরল প্রেস ক্লাব পরিচালনার লক্ষ্যে ১৯ সেপ্টেম্বর-২০২৪ বৃহষ্পতিবার সকাল ১০ টায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বিরল উপজেলার সর্বস্তরের সংবাদ কর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে পূর্বের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বজন গ্রহণযোগ্য মোঃ আতিউর রহমানকে (যুগান্তর) আহবায়ক, মোঃ মোয়াজ্জেম হোসেনকে (উত্তরা) যুগ্ম আহ্বায়ক এবং মোঃ তাজুল ইসলামকে (ভোরের দর্পণ) সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোঃ সাদেকুল ইসলাম (আলোকিত সকাল), দিপঙ্কর রায় (মানব কন্ঠ), জহুরুল ইসলাম জহির (আলোকিত দিনাজপুর), মোঃ নাজমুল ইসলাম (নয়াদিগন্ত), মোঃ মুসলিম হক (বাংলার দূত) ও মোঃ আব্দুল আজিজ (দেশের কন্ঠ)।
মতবিনিময় সভায় বিরল প্রেস ক্লাব এর সাবেক সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ্, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, বিরল উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান, হরিপুর উপজেলা সমাজ সেবা অফিসার রাফিউল ইসলাম রাফি, বিরল উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আজমির হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, পৌরবিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নুরজামাল, বিরল মহিলা কলেজ এর সিনিয়র প্রভাষক মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ হাকিম, বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা এর সাবেক সভাপতি মমতাজুর রহমান মিন্টু, মওসুম কবীর রাব্বী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী রেজওয়ান পারভেজ, হারুনুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোবাশে^র ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, পৌরযুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ কুদ্দুস প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/