• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

স্বামীকে হত‍্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত‍্যুদণ্ড

আসাউজ্জামান জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

স্ত্রী পরকিয়ার জেরে প্রেমিক কাছে পাওয়ার আশায় স্বামীকে হত‍্যা করলো স্ত্রী। মামলার ঘটনাসূত্রে জানা যায়, কি‌শোরগ‌ঞ্জের ভৈর‌বে পরকীয়া প্রে‌মিককে সাথে নিয়ে স্বামী‌কে হত্যার দা‌য়ে স্ত্রী ও প্রে‌মিক‌কে মৃত্যুদ‌ণ্ডের আদেশ দি‌য়ে‌ছেন আদালত।

আদালত প্রতি জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) সকাল ১১•০০ ঘটিকার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাম্মি হাসিনা পারভীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, ভৈরব উপজেলার চন্ডিবের উত্তরপাড়া গ্রামের মোঃ শহিদ মিয়ার কণ‍্যা মোছা. রোকসানা আক্তারস তার প্রেমিক একই গ্রামের বাবুল আহম্মেদের ছেলে আসিফ আহম্মেদ।

মামলার বিবরণে আরো জানা যায়, স্ত্রী ওতার প্রেমিক কর্তৃক নিহত মাহবুবুর রহমান বাংলাদেশ রেলওয়ে বিভাগে ঢাকার কমলাপুরে চাকরি করতেন।

স্ত্রী দুই বাচ্চা নিয়ে ভৈরবে তাঁর বড় ভাইয়ের বাসায় থাকতেন। প্রতি সপ্তাহে তিনি স্ত্রী সন্তানের কাছে আসতেন। ২০১৯ সালের ২৭ নভেম্বর সন্ধ্যায় মাহবুব ভৈরবে স্ত্রী সন্তানের কাছে আসলে পরদিন ভোরে বাসার ভিতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি স্ত্রী ডাকাতির ঘটনা বলে প্রচার করিলেও সত‍্য প্রকাশিত হয়।

পরদিন নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়েন করেন।

সে সময় পুলিশ নিহতের স্ত্রী রোকসানা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেলে পুলিশের কাছে পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। পরবর্তীতে আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ঘটনায় ২০২০ সনের ৩০ মার্চ দুই জনকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। স্বাক্ষী প্রমাণ শেষে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/