• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

চলতি বছরের ১লা নভেম্বর থেকে পলিথিন ব্যাগ বন্ধে দেশব্যাপী অভিযান

মো:শফিকুল ইসলাম (শফিক) , বিশেষ প্রতিনিধি / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

আগামী ১লা নভেম্বর থেকে পলিথিন ব্যাগ বন্ধে দেশব্যাপী অভিযান শুরু হবে।
নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে চলতি বছরের ১ নভেম্বর থেকে অভিযান পরিচালনা করা হবে দেশজুড়ে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবেশের ওপর প্লাস্টিকের বিরূপ প্রভাব মোকাবিলায় প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণকল্পে দোকান মালিক সমিতি এবং প্লাস্টিক পণ্য ব্যবসায়ীদের সাথে আয়োজিত পরামর্শক সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা বলেন, এর আগে ১ অক্টোবর থেকে শুধু সুপার শপে পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে যে অভিযান পরিচালনার সিদ্ধান্ত ছিল, তা যথানিয়মে বাস্তবায়ন করা হবে।

রিজওয়ানা হাসান বলেন, কাঁচাবাজারসহ দেশের সব বাজার কর্তৃপক্ষ ১ অক্টোবর থেকে নিজ উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন করবে এবং পরিবেশ অধিদপ্তর সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। ১ নভেম্বর থেকে দেশব্যাপী আইন প্রয়োগ শুরু করা হবে।

এ সময় তিনি পরিবেশের সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য প্লাস্টিক ব্যবহারের বিকল্প খুঁজে বের করার ওপর জোর দেন। উপদেষ্টা জানান, আগামী ২৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরে প্লাস্টিকের বিকল্প মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্লাস্টিক দূষণ কেবল পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও হুমকি। তাই সরকারের পাশাপাশি ব্যবসায়ী/দোকানীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় উপস্থিত ব্যবসায়ী ও দোকান মালিকরা সরকারের সিদ্ধান্তের প্রতি একমত পোষণ করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/