• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে: ডিআইজি বরিশাল রেঞ্জ

Reporter Name / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

পিরোজপুররের পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে পারবে। এ লক্ষ্যে পুলিশ বাহিনী সবধরনের ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধ পরিকর। ডিআইজি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় পিরোজপুর পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।

সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে তাদের জন্য দোয়া করা হয়।

পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার পদ মর্যাদার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রবিউল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন এবং পিরোজপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ, গৌতম চৌধুরী, মনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, এস এম পারভেজ বক্তব্য রাখেন।
মাদক নির্মুলে, কিশোর গ্যাং দমনে,ইভটিজিং বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে ডিআইজি মঞ্জুর মোরশেদ বলেন, পিরোজপুরকে সন্ত্রাসমুক্ত জেলায় পরিনত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/