• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২০ জন

কিশোরগঞ্জ প্রতিনিধি / ১৪৬ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর উদ্‌যাপন নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আজ সোমবার উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আজ দুপুরে উপজেলার প্রতাপনাথ বাজার এলাকায় ছয়সূতি গাউছিয়া দরবার শরিফের আস্তানায় ভাঙচুর চালায়।

 

নিহত মীর আরিফ মিলন (৫৫) ছয়সূতি মীরবাড়ির মীর জমির উদ্দিনের ছেলে। তিনি ছয়সূতি বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ছিলেন।

 

খবর পেয়ে বিকেল চারটার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাছান চৌধুরী, ইউএনও সাবিহা ফাতেমা–তুজ জোহরাসহ সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়ারচরে কয়েক বছর ধরে দুটি পক্ষ পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন করে। একটি পক্ষের নেতৃত্ব দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটি সংগঠন। অপর পক্ষটি ইমাম ওলামা পরিষদ। আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের সদস্যরা জশনে জুলুশ কর্মসূচি পালন করে। এটি মাজারপন্থী। অপর পক্ষটি সিরাদুন্নবী (সা.) নামে পৃথক কর্মসূচি করে। তারা মাজারপন্থীর বিরোধী পক্ষ হিসেবে পরিচিত। এই বছর দুটি পক্ষই পৃথক কর্মসূচি পালনে বেশি তৎপর ছিল।

আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আগামী বুধবার ছয়সূতি গাউছিয়া দরবার শরিফে ওয়াজ মাহফিলের আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়। ওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর। তাঁর আগমনের কথা শুনে ক্ষুব্ধ হন ইমাম ওলামা পরিষদের নেতারা। তাহেরীর আগমন ঠেকাতে তাঁরা ইউএনও সাবিহা ফাতেমা–তুজ জোহরার কাছে লিখিত আবেদন করেন। বিষয়টি সুরাহার জন্য ইউএনও দায়িত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহানকে। ওসি আগের দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাদের সঙ্গে সভা করে ওয়াজ মাহফিল স্থগিত করান।

 

এ অবস্থায় ইমাম ওলামা পরিষদ আজ সকাল ১০টায় ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় সিরাদুন্নবী (সা.) কর্মসূচি ঘোষণা করে। একই সময় জশনে জুলুশের মিছিল বের করার ঘোষণা দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত। ওসির মধ্যস্থতায় ইমাম ওলামা পরিষদের কর্মসূচির সময় নির্ধারণ করা হয় বিকেলে। সকালে সুন্নাত ওয়াল জামাত মিছিল বের করে। বেলা ১১টার দিকে লোকজন মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় যান। মিছিলের কিছু মানুষ ঢুকে পড়ে ছয়সূতি বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে গিয়ে উপস্থিত কয়েকজনকে মারধর করা হয়। এ সময় মসজিদের কিছুটা দূরে ছিলেন মীর আরিফ। তিনি তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। আহত হন আরও কয়েকজন। গুরুতর আহত অবস্থায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুরে মীর আরিফের মৃত্যু হয়।

 

ওসি সারোয়ার জাহান বলেন, ‘সংঘাতের আশঙ্কায় আমরা আগ থেকে পক্ষ দুটির কর্মসূচি পৃথক স্থান ও সময় নির্ধারণ করে দিয়েছিলাম। তারপরও সংঘাত এড়ানো গেল না। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেননি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/