• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ গ্রুপে সংঘর্ষ , আহত ৫ 

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন ছাত্র আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রেদওয়ান আহম্মেদ (২২), স্বাধীন (২০), মাশরাফি (১৯), বাকি দুজনের নাম–পরিচয় জানা যায়নি।

জানা যায়, আজ বেলা আড়াইটার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শুরু হলে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি ও হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এস এ সাঈদ প্রমুখ।

এ বিষয়ে ছাত্র আন্দোলনের নেত্রী আসমা আরা মিতু বলেন, ‘আমাদের আন্দোলনে যখন বিজয় আসছে, তখন আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। তারাই আজকে এ হামলার ঘটনা ঘটিয়েছে।’

আরেক নেত্রী জান্নাত রোশনী বলেন, ‘এত নেতা–কর্মী আগে ছিল না। আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা হলো সুযোগ সন্ধানী। সুযোগ বুঝেই তারা এ ঘটনা ঘটিয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘মতবিনিময় সভায় কোনো হামলার ঘটনা ঘটেনি। ছাত্ররা ভেতরে বসা নিয়ে হাতাহাতি করেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/