• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ছাতকে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত 

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ১৬১ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ছাতকে সীমান্তবর্তী এলাকায় ইজারা বহির্ভূত স্থানে অবৈধ পন্থায় জোরপূর্বক ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ করায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সুহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্টে অধিকার আদায়ের আন্দোলন জাগ্রত ছাতকবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সহ সর্বস্থরের মানুষ অংশগ্রহন করে। ইসলামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং যুবনেতা নাজমুল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামপুর ইউনিয়নের আওতাভুক্ত ফসলী জমি, জীববৈচিত্র, বন বিভাগের সরকারী ভুমি ও প্রস্তাবিত ইকোনোমিক জোনের ভুমি ধ্বংস করে ইজারা বহির্ভূত স্থানে জোরপূর্বক নিষিদ্ধ ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সুহেলের উপর কোম্পানীগঞ্জের আমবাড়ী এলাকার বাসিন্দা ভুমিখেকো সুজন মিয়ার নেতৃত্বে হামলা করা হয়। বক্তারা আরো বলেন, অবৈধ বোমা মেশিন দিয়ে এবং ইজারা বহির্ভুত স্থানে বালু উত্তোলন বন্ধের দাবীতে ৮ জুলাই উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান ছাতক সেনাবাহিনী ক্যাম্পে সুজন মিয়া সহ কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়া হয়। কোম্পানীগঞ্জ উপজেলার নিজগাঁও ও শেরপুর মৌাজার বালু মহাল লিজ গ্রহনের নামে সুজন মিয়া গংরা প্রভাব বিস্তার করে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর মৌাজা, বাহাদুরপুর মৌাজা, রাজেন্দ্রপুর মৌজা ও ছৈদাবাদ মৌজার মধ্যবর্তী চলিতার ঢালা নামক স্থান থেকে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে রাতের আধারে বালু ও মাটি উত্তোলন কার্যক্রম চালিয়ে আসছে। অভিযোগের প্রেক্ষিতে লিজের অন্তর্ভুক্ত স্থান থেকে এবং দিনের বেলায় বালু উত্তোলনের জন্য ইজারাদারদের নির্দেশনা দেন সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীর নির্দেশনা উপেক্ষা করে একই কায়দায় লিজ ভহির্ভুত স্থান থেকে দিবা-রাত্রী সমভাবে বালু ও মাটি উত্তোলন করছে তারা। বৃহস্পতিবার তাদের এ অপকর্ম বাধা দিতে গিয়ে হামলার শিকার হন ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সুহেল। শনিবারের মধ্যে অবৈধ বালু উত্তোলন কর্মকান্ড বন্ধ না করা হলে রোববার থেকে জাগত ছাতকবাসীর ব্যানারে কঠুর আন্দোলন কর্মসূচী দেয়া হবে বলে ঘোষনা করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, বালু সমিতির সবাপতি আব্দুস ছাত্তার, সাবেক অর্থ সম্পাদক সামছু মিয়া, ইঞ্জিনিয়ার আবু ইউসুফ ্হসানুল মাহবুব জুবায়ের, ইউপি সদস্য কাহার মিয়া, আলী হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/