• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের ছাড় নেই: ওসি অকিল উদ্দিন 

মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি  / ১৬২ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

 

সিলেটের বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ বলেছেন, ‘বিয়ানীবাজার থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। বিশেষ করে মাদকের আগ্রাসন, মাদক চোরাচালান ও কেনাবেচা এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। এক্ষেত্রে জিরো টলারেন্স ভূমিকা পালন করবে পুলিশ।’

 

তিনি বলেন, ‘ফৌজদারী অপরাধ নিয়ন্ত্রনের পাশাপাশি জনগনকে সাথে নিয়ে মানবিক ও সৃজনশীল পুলিশীং কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

 

 

সিলেটের প্রবাসী অধ্যুষিত ও সীমান্তবর্তী উপজেলা বিয়ানীবাজারের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারে অনুষ্ঠিত বিট পুলিশিং এবং জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ওসি অকিল উদ্দিন আহম্মদ সভায় গত ৫ আগস্ট সরকার পতনের পর থানা থেকে লুট হওয়া পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় শতাধিক গুলি উদ্ধারে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তোতার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বৈরাগীবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বপন, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুর রহমান, কুড়ারবাজার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই মোফাখখারুল ইসলাম, এসআই নাজমুল হক মামুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/