• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু

আশরাফুল আলম সরকার , বিশেষ প্রতিনিধি / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিল ইসলাম বাচ্চু বলেছেন, বিএনপি’র নাম ভাঙ্গিয়ে যে কেউ কোন প্রকার অপরাধ-অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা রয়েছে কেন্দ্রীয় পর্যায় থেকে। গত ২৯ আগস্ট বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন প্রসঙ্গে এক সভা আহবান করা হয়েছিল। ওই সভাতেও সিনিয়র নেতৃবৃন্দ সকল ইউনিটের নেতকার্মীদের শিল্প প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে আওয়ামী দোসর কর্তৃক শিল্প খাতসহ দেশের অর্থনীতি অস্থিতিশীল করার পাঁয়তারা বন্ধ করার আহবান জানানো হয়েছিল।’

আওয়ামী প্রেতাত্মারা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সকলকে সজাগ থাকার নির্দেশনা দিয়ে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘দেশ যখন চরম সংকট থেকে উত্তরণ হয়ে একটি সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে, তখনই ওই আওয়ামী দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপ:প্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ:প্রচারে ব্যর্থ হয়ে আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের বানোয়াট, মিথ্যা, সাজানো তথ্য দিয়ে বিভ্রান্ত মূলক সংবাদ পরিবেশন করাচ্ছে। ‘মাসে ৪’শ কোটি টাকার বাণিজ্য: গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। আমার নামসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাদের নাম সংবাদে উল্লেখ করা হয়েছে। যা পুরো ঘটনা মিথ্যা বানোয়াট। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে গাজীপুর জেলা ও শ্রীপুর বিএনপি কোনো ধরণের কমিটি গঠন করেনি।’

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটোরিয়ামে সাংবাদিক দের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ জনগণ ও বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/