• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

প্রতিশোধপরায়ণ না হয়ে দেশ গড়তে চায় জামায়াত

আশরাফুল আলম সরকার , বিশেষ প্রতিনিধি / ১৮০ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াত ইসলামী আওয়ামী শাসনামলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হলেও কোন প্রতিশোধ নিতে চায় না দলটি। তারা নতুন করে দেশ গড়তে চায়। এ জন্য পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা হচ্ছে।
শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানিয়েছেন রাজশাহী মহানগর জামায়াতের আমির এমাজ উদ্দিন মন্ডল। নগর জামায়াতের উদ্যোগেই এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমাজ উদ্দিন মন্ডল বলেন, আওয়ামী সরকারের আমলে রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ জন নেতাকর্মী নিহত হয়েছেন। রাজনৈতিক নেতাদের নির্দেশে জামায়াতের ওপর অধিকাংশ মামলা ও নির্যাতন সংঘটিত হয়েছে পুলিশের মাধ্যমে। পুলিশ নেতাকর্মীদের নির্যাতন করেছে। শুধু দেশের স্বার্থে পুলিশের থানাসহ ক্ষতিগ্রস্ত সকল সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা দেওয়া হচ্ছে জামায়াতের পক্ষ থেকে। স্বাভাবিক পরিবেশে তাদের ফিরতে সহায়তা করা হচ্ছে।
তিনি আরও বলেন, জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাই বিগত ১৫ বছরে অন্য সকল দলের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে। প্রতিশোধ যদি নিতে হয় জামায়াতেরই নেওয়া উচিত। সেটা না করে দেশ গড়ার কাজ করছে জামায়াত। জামায়াতে ইসলামী প্রতিশোধ নিতে চায় না। ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন করেছে। প্রতিশোধপরায়ণ না হয়ে জামায়াতে ইসলামী দেশকে নতুন করে গড়তে চায়।
এমাজ উদ্দিন মন্ডল বলেন, আমাদের পরিকল্পনা কীভাবে দেশটা নতুন করে সাজানো যায়। আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলনে যারা শহিদ হয়েছেন সেই পরিবারগুলোকে জামায়াতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। দেশ গড়তে এখন কোন সহিংসতা চায় না জামায়াত।
সভায় মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী, অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিমসহ মহানগর জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/