• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বৈষম্য বিরোধী  আন্দোলনে শহীদ সাইমুনের পরিবার কে আর্থিক সহযোগিতা প্রদান

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ,চট্টগ্রাম / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

গত ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিকদার বাড়ীর  নিহত হয় মাহিন হোসেন সাইমুন।

২৯ আগষ্ট  বৃহস্পতিবার বিকেল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার  পক্ষ থেকে সাইমুনের   পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন, এ জামায়াত নেতৃবৃন্দ  শহীদ সাইমুনের মা রহিমা বেগমের হাতে নগদ দুই  লক্ষ টাকা তুলে দেন । যে কোন সহযোগিতা প্রদানের আসস্ত করেন। এবং ভবিষ্যতে ও তাদের সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন।

শহীদ সাইমুনের উপর দোয়া  ও স্মৃতি কামনায় উপলক্ষে বিকেল ৩ টায় হারামিয়া ৫ নং ওয়ার্ড শিকদার পাড়া জামে মসজিদ মাঠে হারামিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সমাবেশের আয়োজন করা হয়ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী  হারামিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির  বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আলাউদ্দিন শিকদার। হাফেজ মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক চেয়ারম্যান  মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, নায়েবে আমীর মাওলানা মোকারম,  সেক্রেটারি সাবেক চেয়ারম্যান মাওলানা আবু তাহের, উপজেলা কর্মপরিষদ সদস্য শ্রমিক কল্যাণ  ফেডারেশনের সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা খবিরুল ইসলাম, হারামিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রটারি মাওলানা আজিজুর রহমান, মাওলানা কাজী নিজাম উদ্দীন, মাওলানা শওকত আকবর, মোঃ দিদারুল আলম  শিবির কর্মি মোঃ ইকবাল রিমন, ছাত্র শিবিরের দায়িত্বশীল ইমরান হোসেন সহ এলাকার ব্যক্তিবর্গরা । উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব শীল ব্যক্তিবর্গরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/