• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে বন্যাদুর্গতদের জন্য প্রার্থনার মধ্যদিয়ে জন্মাষ্টমী পালিত

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

পিরোজপুরে জন্মাষ্টমীর শোভাযাত্রার পূর্বে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পিরোজপুর শহরের শ্রী শ্রী মদন মোহণ জিঁউর মন্দির প্রাঙ্গণে সোমবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় এই বিশেষ প্রার্থনায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেয়।

প্রার্থনা শেষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমীর এক বিশাল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজারহাটের রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। সেখানে ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।

শোভাযাত্রায় র‌্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মো. সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মুকিত হাসান খান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক দোলা রানী গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সম্পাদক অ্যাডভোকেট দিলীপ কুমার মাঝী,জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক সুনীল কুমার চক্রবর্তী, জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব সুমন দাস, ডা. তপন কুমার বসু সহ সনাতন ধর্মাবলম্বি নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ অংশ নেন।
এদিকে বিকাল ৫টায় রাজারহাট রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা ও গীতাপাঠ এবং সন্ধ্যা ৭টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ বিশাল শোভাযাত্রাটি শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জন্মাষ্টমী উদযাপন কমিটির পিরোজপুর জেলার সদস্য সচিব সুমন দাস।
সুমন দাস আরও জানান, এবারের জন্মাষ্টমীর কর্মসূচি খরচের একটি অংশ বাঁচিয়ে বন্যাদুর্গতরে সাহায্যের জন্য প্রেরণ করা হবে। জেলার বিভিন্ন উপজেলার ইস্কন মন্দির এবং রাধা গোবিন্দ মন্দিরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/