• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম রাব্বি (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাব্বি উপজেলার গুলিশাখালী গ্রামের মৃত চান তালুকদারের ছেলে।

শুক্রবার (২৩ আগষ্ট) রাত ৮টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের পোল্ট্রি খাবার বিক্রেতা ফেরদৌস রহমান বাবু বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ও গুলিশাখালী ইউপির সাবেক সদস্য ইউসুফ হাওলাদার কাছে দোকানের বাকী পাওনা টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চাচাত ভাই ফিড হাওলাদারের ছেলে মনির চাচা ইউসুফের পক্ষ নিয়ে দোকান মালিক বাবুকে অশ্লীল কথা বলে। এতে বাবু মনিকে কিল-থাপ্পড় দেয়।

ক্ষুব্ধ হয়ে ইউসুফ ও তার ভাতিজা মনির লোকজন নিয়ে রাত ৮টার দিকে গুলিশাখালী স্ট্যান্ডে হামলা চালালে ব্যবসায়ী বাবুর অনার্স পড়ুয়া ছেলে বায়-জিদ আহম্মেদ জয় (২২) ও ভাতিজা হাফেজ রফিকুল ইসলাম রাব্বি (২০) গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে ওই রাতে আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে আহত রাব্বির অবস্থা সঙ্কটজনক হলে গভীর রাতে ঢাকা গ্রিন লাইফ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে সে মারা যায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রাজিব বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী ফেরদৌস রহমান বাবু বাদী হয়ে সাবেক ইউপি সদস্য ইউসুফকে প্রধান আসামি করে ১৬ জন এজাহার নামীয় ও অজ্ঞাত নামা পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, রাব্বি মারা যাওয়ায় ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এ হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাব্বি (২৪) ও সবুজ (২৮) নামের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/