• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জের এক গ্রামে উচ্চশব্দে গানবাজনা বন্ধ

ব‍্যুরো ডেস্ক / ৩৯৮ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

জেলার তাহিরপুর উপজেলার একটি গ্রামে বিয়ে-জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে ‘উচ্চশব্দে’ গানবাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গ্রামের কেউ এর ব্যতিক্রম করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।

জানা গেছে, শনিবার (১৭ আগস্ট) রাতে তাহিরপুর উপজেলা সদরের চিকসা গ্রামের কিছু মানুষ গ্রাম‍্য মাতবরদের নিয়ে এ নিয়ম চালু করেন। পরবর্তীতে এ খবর ছড়িয়ে পড়লে সরগরম হয়ে উঠে নেটিজেনরা। শুরু হয় সমালোচনার ঝড়।

তবে জানা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাউন্ড বক্স দিয়ে উচ্চশব্দে গানবাজনা করার কারণে রোগী, বৃদ্ধ ও শিশুদের শারীরিক সমস্যা হয়। সারারাত ধরে গান বাজানোর কারণে ঘুমাতে পারেন না অনেকেই। তাই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে গ্রামের সনাতন বা অন্য ধর্মালম্বীদের জন্য এ বিষয়ে কিছু বলা হয়নি।
চিকসা গ্রামের ইউপি সদস্য শফিকুল হক বলেন– বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজিয়ে পরিবেশের ক্ষতি করা হয়। এতে আশপাশের মানুষ ক্ষতিগ্রস্ত হন। তাই সাউন্ড বক্সে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। যারা এটাকে অন্যভাবে উপস্থাপন করছেন, তারা না বুঝে করছেন। আমাদের গ্রামে শুধুমাত্র সাউন্ড বক্সে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/