• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ছাতকে লিজ বহির্ভুত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সেনা ক্যাম্পে অভিযোগ

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ১৬৬ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

 

ছাতকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলনে সরকারী বনভুমি, ফসলী জমি, পরিবেশ ও জীব-বৈচিত্র এবং প্রস্তাবিত ইকোনোমিক জোনের ভুমি ক্ষতি সাধনের প্রতিবাদে ছাতক সেনাবাহিনী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুরে সেনাবাহিনী ক্যাম্পে বিষয়টির শুনানী হয়েছে বলে জানা গেছে। ৮ জুলাই উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান এ অভিযোগ দেন। অভিযোগ থেকে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর-আমবাড়ী গ্রামের মৃত তৈমুজ আলীর পুত্র সুজন মিয়া, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ফরিদ মিয়ার পুত্র হাজী বুলবুল আহমদ সহ তার সহযোগিরা কোম্পানীগঞ্জ উপজেলার নিজগাঁও ও শেরপুর মৌাজার বালু মহাল সরকার থেকে লিজ গ্রহন করে। কিন্তু প্রভাব বিস্তার করে বালু মহাল লিজ গ্রহনকারীরা লিজ বহির্ভুত ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর মৌাজা, বাহাদুরপুর মৌাজা, রাজেন্দ্রপুর মৌজা ও ছৈদাবাদ মৌজার মধ্যবর্তী চলিতার ঢালা নামক স্থান থেকে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে রাতের আধারে বালু ও মাটি উত্তোলন কার্যক্রম চালিয়ে আসছে। অবৈধ বোমা ও ড্রেজার মেশিন ব্যবহার করে বালু ও মাটি উত্তোলন অব্যাহত রাখার ফলে স্থানীয়দের ফসলী জমি, বন বিভাগের সরকারী ভুমি, প্রস্তাবিত ইকোনোমিক জোনের ভুমি সহ পরিবেশ ও জীববৈচিত্রের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। এসব অপকর্ম বন্ধ করতে স্থানীয়ভাবে এবং ইউনিয়ন পরিষদ থেকে বারবার নিষেধ-বাধাও দেয়া হয় তাদের। কিন্তু লিজ গ্রহীতা সুজন মিয়া, হাজী বুলবুল আহমদ সহ তার সহযোগিরা নিষেধ-বাধা উপেক্ষা করে অতিমাত্রায় ক্ষীপ্ত হয়ে লাটিয়াল বাহিনী নিয়ে জোরপূর্বক অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু-মাটি উত্তোলন কার্যক্রম অব্যাহত রাখে। কয়েক সপ্তাহ পূর্বে একইভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু-মাটি উত্তোলনের তান্ডব চালানোর খবর পেয়ে সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নৌ-পুলিশ ও থানা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩টি ড্রেজার মেশিন সহ ২০-২৫ জনকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা তাদের কাছ থেকে। লিজ বহির্ভুত এলাকা থেকে বালু-মাটি উত্তেকালন এবং অবৈধ বোমা মেশিন বন্ধের দাবীতে ২৪ জুলাই ইসলামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগও দেয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের পাশাপাশি তারা বিভিন্ন চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড ও সরকারী সম্পদ লুটপাটের সাথে জড়িত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহনের দাবীও জানানো হয় অভিযোগে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/