• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

মেয়র-চেয়ারম্যানদের সরিয়ে তাদের পরিবর্তে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার

মোঃ শফিকুল ইসলাম (শফিক) , বিশেষ প্রতিনিধি / ১৪৬ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

 

মেয়র-চেয়ারম্যানদের সরিয়ে তাদের পরিবর্তে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।

এ বিষয়ে বিশেষ আইনে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের বিশেষ পরিস্থিতিতে ও অত্যাবশ্যকীয় বিবেচনা করলে সরকার জনস্বার্থের জন্য সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। এবং একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। এবং একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।

 

এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ‘, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ‘, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদমন্ডলী।

 

গত শুক্রবার (১৬ই আগস্ট) সরকারি তথ্য বিবরণীতে এই সব তথ্য সম্বলিত আলোচনা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উক্ত তথ্য জানায় বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

 

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই পলাতক ও আত্মগোপনে চলে গেছেন। জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদই আওয়ামী লীগের নেতা-কর্মীদের দীর্ঘদিন দখলে ছিল।

 

এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরে বিকল্প ব্যবস্থা হাতে নিয়েছে সরকার। যেমন উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এখন অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে মেয়র-চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের সুযোগ তৈরি করছে সরকার।

 

প্রস্তাবিত ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ ‘-এ দুটি নতুন ধারা জারি করা হয়েছে।

 

এতে বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধান আপাতত বলবৎ থাকবে অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক মনে করলে জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে।

 

এছাড়া বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে কোনো সিটি কর্পোরেশনে নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করে অথবা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবে।

 

প্রায় একইরকম বিধান যুক্ত করা হয়েছে প্রস্তাবিত ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, প্রস্তাবিত ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/